• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

একযোগে ৩৪ এমপির বিদেশ সফর, চলছে নানা সমালোচনা

দেশ টিভি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

লং মার্চে মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অথচ এ কর্মসূচির সময়ই জোটটির ৩৪ জন সংসদ সদস্য রয়েছেন তিন দেশ সফরে। তাদের মধ্যে অন্তত ২৬ জন আবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গেছেন ১৭ দিনের সফরে। একদিকে রাজপথে ৮ দফা দাবিতে কর্মসূচি, অন্যদিকে এমপিদের বিদেশ সফর, দুইয়ের এই ভিন্ন চিত্র নিয়েই এখন চলছে নানা আলোচনা-সমালোচনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের বিভিন্ন কর্মকা-ের প্রতিবাদ, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিরোধী দলের লং মার্চের মধ্যে জামায়াতের সংসদ সদস্যদের বিদেশ সফর জনমনে কিছুটা হলেও প্রশ্নের জন্ম দেয়। অনেকে ভাবতে পারেন তাহলে কি এসব কর্মসূচি তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়? এটা কি শুধু লোক দেখানো প্রতিবাদ। যদি এই লংমার্চ কর্মসূচি গুরুত্বাপূর্ণ হতো তাহলে প্রায় অর্ধেক সংসদ সদস্য বিদেশ সফরে কি করে যায়? এমন নানা বিষয় এখন রাজনৈতিক অঙ্গণে আলোচিত হচ্ছে।

তবে জামায়াত বলছে, এই সফর পূর্বনির্ধারিত। দলের পরিকল্পনার অংশ হিসেবেই এমপিদের বিদেশে সফরে পাঠানো হয়েছে। জামায়াত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকারী দলের ৩৪ জন এমপির মধ্যে ২৫ থেকে ২৬ জন পরিবারের সদস্যদের নিয়ে গেছেন। তাদের সঙ্গে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সাবেক এমপি ও সম্প্রতি জামায়াতে যোগ দেওয়া মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। এ ছাড়া লেখক জিয়াউল হকও সফরসঙ্গী হয়েছেন। সব মিলিয়ে ৭১ সদস্যের একটি দল সফরে রয়েছে।

সূত্র মতে জানা যায়, ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় সফরকারী দলের সদস্যরা মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে প্রথম তিন দিন অবস্থান করেন তারা। এরপর ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখান থেকে গত ১৯ সেপ্টেম্বর ফিলিপাইনে পৌঁছেছেন। সফর শেষে ২৪ সেপ্টেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে তারা সৌদি আরব যাবেন। পথে বাহরাইনে যাত্রাবিরতি রয়েছে। ৩০ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মালয়েশিয়া সফরের সময় জামায়াতের এমপিদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিকবিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিক। তিনি ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস) মালয়েশিয়ার সঙ্গেও যুক্ত।

আরও পড়ুন

পাসপোর্ট অধিদপ্তরে নতুন ডিজি

সেতু বিভাগের সচিব পদে নিয়োগ পেলেন আব্দুর রউফ

রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আসছে ৫০ লাখ ডলার

মালয়েশিয়া থেকে ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পৌঁছান জামায়াতের এমপিরা। সেখানে নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন তারা। ২০২৫ সালের গ্লোবাল র‌্যাকিং অব একাডেমিক সাবজেক্টসে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা হিসেবে স্থান পেয়েছিল। দলটি বিশ্ববিদ্যালয়টিতে একটি সিম্পোজিয়ামেও অংশ নেয়। সেখানে সিঙ্গাপুরের বর্তমান অবস্থানে পৌঁছানোর প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সিঙ্গাপুর সফর শেষে ১৯ সেপ্টেম্বর ফিলিপাইনে পৌঁছেন তারা। দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দর্শনীয় স্থান ঘুরে দেখার কথা রয়েছে তাদের। ২৪ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন সফরকারীরা। ওমরাহ পালনের আগে বাহরাইনে যাত্রাবিরতির সময় বিমানবন্দরের আশপাশের কিছু স্থান ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে তাদের। এরপর সৌদিতে ওমরা শেষে ৩০ সেপ্টেম্বরের ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

জামায়াতের সফরকারী দল রয়েছেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, জামায়াতের আমিরের অনুমতি নিয়ে এমপিরা বিদেশ সফরে এসেছেন। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকেও অবহিত করা হয়েছে।

কেএম

  • এমপি
  • জামায়াত
  • জাতীয় সংসদ
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার
চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার
ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি ‘আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’: রাশেদ খান
ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি ‘আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’: রাশেদ খান
রিমান্ডে গাজী নজরুল, এমপি পদের কী হবে?
রিমান্ডে গাজী নজরুল, এমপি পদের কী হবে?
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X